আ.লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাকসাম উপজেলার চন্দনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার রাত ২টার দিকে হত্যাকাণ্ডের শিকার ইয়াকুব আলীর মেয়ে কোহিনূর আক্তার বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, কেয়ারী গ্রামের ওমর ফারুক, আবু নাছের ওরফে দুলা, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ বাবু ও ওয়াসিম।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রি, তদন্তে কমিটি
- ২ সুন্দরবনে মৌয়ালদের ঝুঁকিমুক্ত মধু সংগ্রহের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে
- ৩ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ৪ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৫ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু