যশোরে ট্রেনে পটকাবাজি, আতঙ্ক
ফাইল ছবি
যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় রোববার সন্ধ্যায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে পটকা ছুঁড়ে মারে অজ্ঞাতরা। এতে ট্রেনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় রেলওয়ে ফাঁড়ির পুুলিশ ছুটে গেলেও কাউকে আটক করতে পারেনি।
স্থানীয় ও রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় পৌঁছালে কে বা কারা একটি পটকা ছুঁড়ে মারে। পটকাটি ইঞ্জিনের সামনে গিয়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে যশোর রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি।
যশোর রেলওয়ে ফাঁড়ি পুলিশের এএসআই নজরুল ইসলাম জানান, কে বা কারা পটকাবাজি করেছে। ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে তা বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মিলন রহমান/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ