যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জগলু সিং (৫২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগলু সিং মারা যান। তিনি ভারতীয় নাগরিক। হিন্দিতে কথা বলতেন। নিজের নাম, গ্রাম আর দেশ ছাড়া কোনো তথ্য তিনি দিতে পারেননি। যে কারণে তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে সাজা ভোগের পর মুক্তি হলেও তিনি নিজের দেশে ফিরতে পারেননি।’
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা জগলু সিংয়ের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেন জানান তিনি।
কারাগার সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১৪ সালের ৯ জুন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এরপর বান্দরবানের আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি বান্দরবানের কারাগারে আটক ছিলেন। সাজা ভোগের মেয়াদ শেষে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে সেদেশে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু ভারত সরকার তাকে নিতে রাজি হয়নি।
মিলন রহমান/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ