কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ায় ৩ এসআই ক্লোজড
দায়িত্বে অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির আদেশ দেন। এরা হলেন- এসআই সামিউল ইসলাম, নওজেশ আলী ও আফজাল হোসেন।
শাহজাদপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন, দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ায় ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার তাদের প্রত্যাহারের নির্দেশ দেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় কালবৈশাখি ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
- ২ পর্যটক বরণে প্রস্তুত খাগড়াছড়ি, পাহাড়জুড়ে তিন স্তরের নিরাপত্তা
- ৩ চাঁদপুরে ৭ মুসল্লি নিয়ে হয়ে গেলো ঈদের জামাত, এলাকায় চাঞ্চল্য
- ৪ যমুনা সেতুতে যানজট এড়াতে ঢাকামুখী লেন বন্ধ রেখে গাড়ি পারাপার
- ৫ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল শুরু