৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ যুবক গ্রেফতার
যশোরের ৩৬ লাখ ৮০ হাজার বাংলাদেশি টাকাসহ রেজাউল করিম (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারের একটি ভবন থেকে টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো.মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২নং রুমে তল্লাশি করে। এ সময় একটি ব্যাগের মধ্যে রাখা নগদ ৩৬ লাখ ৮০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায় যা ভারতে পাচারের উদ্দেশ্যে রুমে রাখা ছিলো। পরে টাকাসহ রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত টাকাসহ আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
মো.জামাল হোসেন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ