সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ছবি-প্রতীকী
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সোনারমোড় ও শ্যামনগর-কাশিমাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার সোনাখালী গ্রামের মইজউদ্দিন কাজির মেয়ে আয়সা মনি ও কাশিমাড়ি গ্রামের মৃত. ফকির মিস্ত্রির ছেলে ওমর আলী (৬০)।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, শ্যামনগর-কাশিমাড়ি সড়কে মোটরসাইকেল চাপায় পথচারী ওমর আলী ও সোনারমোড়ে ট্রাক্টরচাপায় স্কুলশিক্ষার্থী আয়শা মনি নিহত হয়। ঘটনার পরপরই গাড়ির চালকরা পালিয়ে যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ২ লাল পতাকা দেখানো হলেও ট্রেন থামাননি চালক, দাবি স্থানীয়দের
- ৩ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ৪ ট্রেনটা হঠাৎ কেঁপে উঠলো, তার পরই দেখি মানুষ চিৎকার করছে
- ৫ নেত্রকোনায় ঈদের গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫