ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর মধ্যে আকস্মিক শিলাবৃষ্টিতে যাত্রীদের ভোগান্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলের পর থেকে শুরু হয় এই যানজট।

সরেজমিনে দেখা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে চন্দ্রা থেকে জিরানী পর্যন্ত ৮ কিলোমিটার এবং নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত আরও ৬ কিলোমিটার সড়কে যানজট ছড়িয়ে পড়েছে। ১ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে

এরপরই শুরু হয় শিলা বৃষ্টি। নবীনগর চন্দ্রা মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে চন্দ্রা থেকে জিরানী প্রায় ৮ কিলোমিটার ও নবীনগর থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার জটলা রয়েছে। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা আরো ৬ কিলোমিটার সড়ককে ছিল যানবাহনের দীর্ঘ সারি।

দীর্ঘ যানজটের মধ্যে হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টি যাত্রীদের জন্য চরম বিড়ম্বনা নিয়ে এসেছে। বিশেষ করে বাস ও ট্রাকের ছাদে থাকা যাত্রীরা বৃষ্টিতে ভিজে একাকার হয়ে পড়েছেন। অনেক যাত্রী নিরুপায় হয়ে চন্দ্রা ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছেন।

পলাশ মিয়া নামের এক যাত্রী জানান, বাইপাইল থেকে চন্দ্রা পৌঁছাতে তার আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে। অন্যদিকে আয়শা বেগম নামের এক নারী যাত্রী অভিযোগ করেন, বৃষ্টির সুযোগে বাসগুলো তিন গুণ বেশি ভাড়া চাচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি খোলা ট্রাকে গন্তব্যে রওনা হয়েছেন।

নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে

শাওন পরিবহনের চালক আলি আকবর বলেন, পল্লীবিদ্যুৎ থেকে বাইপাইল পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘণ্টার বেশি। জানি না কত সময় লাগবে। অন্য সময় নবীনগর থেকে চন্দ্রা যেতে সময় লাগে ত্রিশ মিনিটের কম। বাসে যাত্রী ছিল অধিকাংশ নেমে গেছে। এখন খালি গাড়ি নিয়ে চন্দ্রা যেতে হবে।

সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহজাহান বলেন, পুলিশ কাজ করছে। একসঙ্গে গার্মেন্টসগুলো বন্ধ হওয়ায় চাপ পড়েছে সড়কে। এখন পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।

মাহফুজুর রহমান নিপু/কেএইচকে/এএসএম

টাইমলাইন

  1. ০৯:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গণপরিবহন সংকট, ট্রাক-পিকআপে ছুটছে মানুষ
  2. ০৮:৩৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে
  3. ০৮:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বৃষ্টির হানা ২০ কিলোমিটার যানজট
  4. ০৭:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বাস কাউন্টারকে জরিমানা
  5. ০৭:৪১ পিএম, ১৮ মার্চ ২০২৬ ‘বস হঠাৎ ছুটি দিয়েছেন, মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি’
  6. ০৭:১৩ পিএম, ১৮ মার্চ ২০২৬ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
  7. ০৬:১১ পিএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া ফেরি-লঞ্চঘাটে বেড়েছে যাত্রীর চাপ
  8. ০৫:৩৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানচলাচল স্বাভাবিক
  9. ০৫:১৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ রাজধানী সুপার মার্কেট: ‘এক জায়গায় পাওয়া যায় সবকিছু’
  10. ০৪:৪২ পিএম, ১৮ মার্চ ২০২৬ চন্দ্রায় তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
  11. ০২:৫৭ পিএম, ১৮ মার্চ ২০২৬ সড়ক পরিস্থিতি দেখতে গাজীপুরে প্রতিমন্ত্রী টুকু
  12. ০১:৫২ পিএম, ১৮ মার্চ ২০২৬ উত্তরে এবার স্বস্তির ঈদযাত্রা
  13. ০১:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ
  14. ১২:০৮ পিএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
  15. ১১:৫২ এএম, ১৮ মার্চ ২০২৬ বাড়তি ভাড়ার সঙ্গে যানজট, সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভোগান্তি
  16. ১১:৪৫ এএম, ১৮ মার্চ ২০২৬ পাটুরিয়া-দৌলতদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি নেই
  17. ১০:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ চাঁদপুরে স্থায়ী টার্মিনাল না থাকায় ঈদযাত্রায় বিড়ম্বনা
  18. ১০:১৫ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রার চাপ নেই গাবতলীতে, সহজেই মিলছে টিকিট
  19. ০৯:৫৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা, চন্দ্রায় যানবাহনের দীর্ঘ সারি
  20. ০৯:৪৯ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  21. ০৯:০২ এএম, ১৮ মার্চ ২০২৬ এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: সেতু প্রতিমন্ত্রী
  22. ০৮:৩৫ এএম, ১৮ মার্চ ২০২৬ কমলাপুরে কড়াকড়ি: তিন ধাপে যাচাই শেষে প্রবেশের অনুমতি
  23. ০৮:৩৪ এএম, ১৮ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ট্রেনে উপচেপড়া ভিড়, ছাদেও তিল ধারণের ঠাঁই নেই
  24. ০৮:২১ এএম, ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
  25. ০৮:১৯ এএম, ১৮ মার্চ ২০২৬ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
  26. ১০:০২ পিএম, ১৭ মার্চ ২০২৬ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
  27. ১০:০০ পিএম, ১৭ মার্চ ২০২৬ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
  28. ০৮:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় যাত্রী-যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
  29. ০৭:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ফাঁকা পাটুরিয়া ঘাট, গাড়ির অপেক্ষায় ফেরি
  30. ০৫:৩৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নেই, বাড়তি ভাড়ার অভিযোগ
  31. ০৪:৩০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
  32. ০৪:২৯ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি
  33. ০৩:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে দক্ষিণাঞ্চলবাসী: সড়কমন্ত্রী
  34. ০৩:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ আকাশপথে স্বস্তির ঈদযাত্রা, চাহিদা বেশি সৈয়দপুর-যশোরের টিকিটের
  35. ০২:১০ পিএম, ১৭ মার্চ ২০২৬ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ প্রতিমন্ত্রীর
  36. ০১:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা নিরাপদ রাখতে ৩ স্তরের নিরাপত্তা র‍্যাবের, মাঠে ৩২ টিম
  37. ০১:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ ভোগান্তি নেই পাটুরিয়া ফেরিঘাটে, নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ
  38. ০১:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা, চেকপোস্ট-টহলে র‍্যাব-পুলিশ
  39. ০১:১৫ পিএম, ১৭ মার্চ ২০২৬ সদরঘাটে যাত্রী নিরাপত্তায় তল্লাশি জোরদার
  40. ১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
  41. ১২:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২৬ ‘কত টাকা লাগবে জানতে চেয়েছিলাম, বললো ফ্রি’, অবাক রাইফা
  42. ১২:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে
  43. ১২:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২৬ যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
  44. ১২:৩৩ পিএম, ১৭ মার্চ ২০২৬ নারায়ণগঞ্জে অধিক মূল্যে বাসের টিকিট বিক্রি, জরিমানা
  45. ১২:২৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রীর চাপহীন নির্বিঘ্ন ঈদযাত্রা
  46. ১২:২১ পিএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন ঘরমুখী মানুষ
  47. ১১:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ‘ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে যাচ্ছি’
  48. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ যাত্রী সংকটে বাস, কাউন্টারে পরিবহন শ্রমিকদের হাঁক-ডাক
  49. ১১:১১ এএম, ১৭ মার্চ ২০২৬ ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের
  50. ১১:০৩ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রার আরেক নাম ‘মৃত্যুর মিছিল’
  51. ১০:০৫ এএম, ১৭ মার্চ ২০২৬ অব্যবস্থাপনা আর দখলে বগুড়া শহরে তীব্র যানজট
  52. ০৯:৩৯ এএম, ১৭ মার্চ ২০২৬ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
  53. ০৯:২৫ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
  54. ০৯:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদযাত্রা: কমিউটার ট্রেনের টিকিট পেতে দীর্ঘ লাইন
  55. ০৮:৪৮ এএম, ১৭ মার্চ ২০২৬ কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত
  56. ০৮:২২ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
  57. ০৮:২১ এএম, ১৭ মার্চ ২০২৬ ঈদে বাড়ি ফেরা: বাস-রিকশা-মোটরবাইকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
  58. ০৮:১৮ এএম, ১৭ মার্চ ২০২৬ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি
  59. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ ঝুঁকি জেনেও মোটরসাইকেলে ২০ লাখ পরিবারের ঈদযাত্রা
  60. ০৮:০৭ এএম, ১৭ মার্চ ২০২৬ যানজটপ্রবণ ২৬০ জায়গা চিহ্নিত করা হয়েছে: সেতুমন্ত্রী
  61. ০৮:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সন্ধ্যার পর দূরপাল্লার বাসে চাপ বেড়েছে, কাউন্টারে ভিড়
  62. ০৫:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ অফিস শেষে ঢাকা ছাড়ছেন অনেকে, পথে পথে তীব্র যানজট
  63. ০৫:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে
  64. ০৪:১৯ পিএম, ১৬ মার্চ ২০২৬ ইউরোপ-আমেরিকা যাত্রায় যুদ্ধের ধাক্কা, ভাড়া বেড়েছে কয়েকগুণ
  65. ০৪:০১ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে সদরঘাটে কুলি সেবা ফ্রি, থাকবে ২০০ স্বেচ্ছাসেবক
  66. ০৩:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে ফ্রি হুইলচেয়ার সেবা, সহজে লঞ্চে উঠতে পেরে খুশি রোকেয়া বেগম
  67. ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদে যাত্রীসেবায় প্রস্তুত সদরঘাট, বাড়ি ফিরবেন প্রায় ১০ লাখ মানুষ
  68. ০১:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৬ সদরঘাটে হয়রানি বন্ধে বিশেষ উদ্যোগ, ভাড়া কমছে ১০ শতাংশ
  69. ০১:০৭ পিএম, ১৬ মার্চ ২০২৬ চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, একদিনে টোল ২ কোটি ৩৯ লাখ
  70. ১২:৪০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ভোগাবে যেসব মহাসড়ক
  71. ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০২৬ ঈদ এলে প্রতিবছর চন্দ্রাতে কেন যানজট লেগে থাকে
  72. ১১:১৩ এএম, ১৬ মার্চ ২০২৬ আজই শুরু হচ্ছে ঈদযাত্রা, যানজট এড়াতে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানা
  73. ০৯:৫৬ এএম, ১৬ মার্চ ২০২৬ শ্রীমঙ্গলে তীব্র যানজটে ভোগান্তি, বাইপাস সড়ক নির্মাণের দাবি
  74. ০৯:৪৬ এএম, ১৬ মার্চ ২০২৬ জানা গেলো সড়কে ঈদযাত্রায় বাস সংকটের কারণ
  75. ০৮:০৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ যে কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবছর যানজট
  76. ০২:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬ যমুনা সেতুতে একদিনে ২ কোটি ২৭ লাখ টাকা টোল আদায়
  77. ১০:৪৮ এএম, ১৫ মার্চ ২০২৬ ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গলার কাঁটা অটোরিকশা