বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পায়ুপথে ৭ স্বর্ণবার
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় আবারও সাত পিস (৭শ গ্রাম) স্বর্ণের বারসহ লাভলু ব্যাপারী (২৫) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছেন কাস্টম কর্মকর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যাত্রী চেকপোস্ট কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ুপথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটক লাভলু শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্বর্ণের একটি বড় চালান চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিকেল থেকে নজরদারি বাড়ানো হয়।
সন্ধ্যার দিকে কাস্টম-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করার সময় লাভলুর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি অস্বীকার করে সে। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করিয়ে স্বর্ণের বার রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টায় জুস ও পানি খাইয়ে পায়ুপথে সেটা বের করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম যার মূল্য ৩২ লাখ টাকা। এসব স্বর্ণ কাস্টম গোডাউনে জমা ও এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে একই স্থান থেকে ১ কেজি ৩শ গ্রাম স্বর্ণসহ মহিউদ্দিন ভূইয়া নামে এক পাচারকারীকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
জামাল হোসেন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ