যাত্রীর বেল্টে মিলল ৩৫০ গ্রাম স্বর্ণের পাত
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাচ্ছিলেন ভারতীয় পাসপোর্টযাত্রী রঞ্জন সাহা (৩৬)। তার গতিবিধি সন্দেজনক হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন, কাছে সোনা আছে কিনা? এ সময় নিজের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন তিনি। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তার শরীর তল্লাশি করলে বিশেষ কৌশলে লুকানো প্যান্টের বেল্টের মধ্য থেকে ৩৫০ গ্রাম ওজনের স্বর্ণের পাত পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা।
ভারতগামী এই পাসপোর্টযাত্রীকে (পাসপোর্ট নম্বর জেড-৩৮৬৫১১৭) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কাস্টম-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা করার আগেই কাস্টমস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রঞ্জন সাহা ভারতের কোলকাতার বেহালা থানার ৩৪ নম্বর ভূপেন নগর রোডের অনিল সাহার ছেলে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান নিয়ে একজন পাসপোর্টধারী যাত্রী ভারত যাবেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে সকাল থেকে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। তাদের তৎপরতায় অবশেষে ধরা পড়েন ওই যাত্রী।
তিনি আরও জানান, রঞ্জন সাহাকে বেনাপোল পোর্ট থানায় সোনা পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে চেকপোস্ট থেকে শরীয়তপুরের লাভলু চৌধুরীর পায়ু পথ থেকে ৭টি সোনার বার বের করা হয়। পরে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
জামাল হোসেন/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ