সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ-আরএফএল গ্রুপের কর্মচারী মো. মাসুদ রানা তাইজুল (৩০) মারা গেছেন। এ ঘটনায় আহত তার সহযোগী মাহফুজুল রহমান (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মাসুদ রানা তাইজুল সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় আরএফএল’র সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার পিরগাছা থানার মহিশমুরি গ্রামের কাদের মিয়ার ছেলে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আরএফএল কর্মচারী মাসুদ রানা ও তার সহযোগী মাহফুজুল রহমান মোটরসাইকেলে করে সীতাকুণ্ড থেকে শহরে আসছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (ঢাকামেট্রো- ট ১১-৬৭১১) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাসুদ মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শামসুল আলম জাগো নিউজকে বলেন, ‘কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক নুরউদ্দিনকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
আবু আজাদ/জেএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা