জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জামালপুরে একই সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চর পলিশা এলাকা ও বাইপাস রোডে দুর্ঘটনা দুটি ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানান, চর পলিশা এলাকা দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় মোজাম্মেল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন। মোজাম্মেলের বাড়ি মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামেই। আর জামালপুর বাইপাস রোডে ট্রাকের ধাক্কায় সুজন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সুজনের বাড়ি মেলান্দহ উপজেলার শিহাটা গ্রামে।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা