ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ড্রামের ভেতর মিললো নারীর মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১১ জুন ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর অজ্ঞাত পরিচয় এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টায় সিদ্ধিরগঞ্জের ভাঙ্গারপুল এলাকার ডিএনডি খালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহ বস্তায় পেঁচিয়ে ড্রামের মধ্যে করে ডিএনডি খালের পাশে ফেলে গেছে বলে পুলিশের ধারণা ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, মরদেহের অনেকাংশ পচে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/জেআইএম

আরও পড়ুন