শিশুকে শুঁড়ে তুলে আছাড় দিলো মেলার হাতি
সাতক্ষীরার তালা সদরের গংগারামপুর গ্রামে হাতির আক্রমণে জিহাদ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন গংগারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈদ মেলায় নেয়ার জন্য হাতিটি আনা হয়েছে। গংগারামপুর গ্রামে সকালে হাতিটি রেখে হাতির মালিক পাশে ঘুমাচ্ছিলেন। এ সময় জিহাদ হাতিটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে আছাড় দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
আকরামুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দায়ে বাস কাউন্টারকে জরিমানা
- ২ লাল পতাকা দেখানো হলেও ট্রেন থামাননি চালক, দাবি স্থানীয়দের
- ৩ নবীনগর-চন্দ্রা মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, শিলাবৃষ্টিতে ভোগান্তি চরমে
- ৪ ট্রেনটা হঠাৎ কেঁপে উঠলো, তার পরই দেখি মানুষ চিৎকার করছে
- ৫ নেত্রকোনায় ঈদের গরু জবাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫