যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলার ভূলট গ্রামে মহিদুল ইসলাম নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।
শনিবার মারপিটের শিকার হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান। নিহত মহিদুল মাগুরা জেলার শালিখা উপজেলার কাতলী গ্রামের গাজী মোস্তফার ছেলে।
মহিদুলের বোন জামাই রবিউল ইসলাম জানান, শনিবার সকালে মহিদুলের ফুফু নাছিমাকে দেবর মিজান মারধর করেন। ঘটনাটি শুনে বাঘারপাড়ার ভূলট গ্রামে যান মহিদুল। সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে নাছিমার দেবর মিজানসহ ১০-১২ জন মিলে মহিদুল ইসলামকে কুপিয়ে পিটিয়ে জখম করে। পরে আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
মিলন রহমান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি