যশোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ছবি-প্রতীকী
যশোরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে জিহাদ হোসেন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমান অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জিহাদ যশোর শহরতলির রামনগর ধোপাপাড়ার বাসিন্দা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
যশোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, গত বছরের ২২ মে অভিযুক্ত জিহাদ প্রতিবেশী এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
মিলন রহমান/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা