অটোভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
জয়পুরহাটের কালাই উপজেলার সোনালী ব্যাংক এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক পুরকালিতলা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি উপজেলার টাকাহুট গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আব্দুল খালেক সকালে সোনালী ব্যাংক এলাকায় অটোভ্যান থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন। এসময় কালাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান আব্দুল খালেককে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
রাশেদুজ্জামান/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত