চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সিডিএ কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চসিক) কর্তৃক বাস্তবায়নাধীন লিংক রোড প্রকল্পে কাজ করার সময় ট্রাকের ধাক্কায় মো. আব্বাস আলী (৪৫) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (০৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের ইপিজেডের আকমল রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্বাস আলী নির্মাণাধীন এ প্রকল্পের একজন কর্মকর্তা। তিনি নড়াইল জেলা সদরের তুলারামপুর এলাকার বারিক সিকদারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘নগরের ইপিজেড এলাকায় লিংক রোড প্রকল্পে কাজ করার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত আব্বাস আলীকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা