প্রাইভেট পড়তে বের হয়ে স্কুলছাত্রী নিখোঁজ
প্রাইভেট শেষ করেই স্কুলে যাওয়ার কথা ছিল মিমের। সে অনুযায়ী শনিবার সকালে প্রাইভেটের উদ্দেশ্যে বের হয় কক্সবাজার শহরের আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফসানা মীম। কিন্তু বিদ্যালয়ের সময় গড়িয়ে সারাদিন পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলেনি শিক্ষার্থী মীমের।
মীম কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলী ইসুলের ঘোনা এলাকার নূরুল আবছারের মেয়ে। আদরের মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে পাগলপ্রায় বাবা-মা।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
মীমের বাবা নূরুল আবছার জানান, মীম কালুর দোকান এলাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের মতো শনিবার সকাল সাড়ে ৬টায় প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় মীম। সেখান থেকে তার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু স্কুল ছুটির পর সবাই বাড়ি ফিরলেও মীম ফিরেনি। তার খোঁজ নিতে গিয়ে জানতে পারেন প্রাইভেট ও স্কুলে কোথাও যায়নি সে। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও রাত ১১টা পর্যন্ত তার সন্ধান মিলেনি।
সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়েছে, মীমের গায়ের রং শ্যামলা, চেহারা গোলাকার, উচ্চতা-চার ফুট, গায়ে খয়েরী রঙের থ্রি পিস ও কাঁধে ব্যাগ ছিলো। কোনো ব্যক্তি তার খোঁজ পেলে ০১৮১৮-৮২৬২৮৮ (বাবা) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে পুরস্কৃতও করা হবে বলে উল্লেখ করেছেন নিখোঁজের বাবা।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, মীম নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে সাধারণ ডায়রি করা হয়েছে। বিষয়টি নিয়ে সকল পুলিশ স্টেশনে বার্তা দেয়া হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ