মহেশখালীতে ছেলের হাতে বাবা খুন
কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে খুন হয়েছেন বাবা। রোববার সকালে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ তথ্যের সত্যতা নিশ্চিত করে করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করতে গেছে।
নিহত কালা মিয়া (৫৫) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট হিমছড়ি এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, কিছুদিন আগে কালা মিয়ার স্ত্রী মারা যান। তিনি আবারও বিয়ে করেছেন। এরপর থেকে ছেলেদের সঙ্গে নানা বিষয় নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে বাবার সঙ্গে ছেলে নেজাম উদ্দীনের (২৫) আবারও বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছেলে নেজাম মাটিকাটা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান কালা মিয়া।
ঘটনার পরপরই ছেলে নেজাম পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস ছালাম জানান, কালামিয়ার প্রথম পক্ষের ছেলেরা ঘর করার জন্য তাদের মায়ের অংশের জমি থেকে বাবার কাছে ভাগ চাচ্ছিলেন। এ নিয়ে বিরোধ হলে স্থানীয় কালারমারছরা পুলিশ ফাঁড়িতে নালিশ করেন কালা মিয়া। যেখানে তিনিও (মেম্বার) বিচারক হিসেবে ছিলেন। নালিশি বিষয় নিস্পত্তি হয়নি। এরই জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমন কোনো খারাপ কাজ নেই যা জামায়াতে ইসলাম করে না: বিএনপি প্রার্থী
- ২ হাদি ভাইয়ের আদর্শ আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম
- ৩ সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির
- ৪ ২০০১ সালের পর বিএনপি অশিক্ষিতদের হাতে চলে গেছে: কর্নেল অলি
- ৫ ঢাকায় আন্দোলনকারীদের উপর গুলির প্রতিবাদে ভোলায় বিক্ষোভ