টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফ পৌরসভা সদরের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ হোসেন (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার মৃত আবু বক্করের ছেলে।
র্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব (এক্স-বিএন) জানান, বিশাল একটি ইয়াবার চালান পাচারের অপেক্ষায় রয়েছে, গোপনে এমন সংবাদ পেয়ে টেকনাফ পৌর সদরের জালিয়াপাড়ায় অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল।
পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাড়ির ভেতর থেকে বস্তাবন্দি বেশ কিছু ইয়াবার পোটলা বের করে দেন। তা জব্দ করে গণনা করে প্রায় এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জব্দ ইয়াবাসহ তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদা না দেওয়ায় সাবেক মেম্বারকে কোপালো শ্রমিকদল নেতা
- ২ শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারাদেশে র্যালি
- ৩ জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ
- ৪ স্বাধীনতাবিরোধী শক্তি নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে: দোলন
- ৫ গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্বাচন করছে জামায়াত