টেকনাফে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জাদিমোরা এলাকায় বাস ও মোটরসাইকেরের সংঘর্ষে মুহিবউল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহিব টেকনাফ পৌরসভার কুলালপাড়ার মীর কাশেমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফগামী যাত্রীবাহী ওই বাসের সঙ্গে হ্নীলার জাদিমোরা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
আহত মোটরসাইকেল আরোহী মুহিবউল্লাহকে উদ্ধার করে দ্রুত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সায়ীদ আলমগীর/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ
- ২ স্বাধীনতাবিরোধী শক্তিকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করছে: দোলন
- ৩ গোলামি থেকে মুক্তি ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্বাচন করছে জামায়াত
- ৪ একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে: আলাল
- ৫ শনিবার ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান, জেলাজুড়ে উচ্ছ্বাস