ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নূর হোসেনের ভাতিজাকে তিন মামলায় শ্যোন অ্যারেস্ট

প্রকাশিত: ০১:২৮ পিএম, ১২ আগস্ট ২০১৫

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি ভারতে গ্রেফতারকৃত নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলকে আরো তিনটি মামলায় শ্যান অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর আদালতে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত শ্যান অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন।
 
কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হওয়া ২টি চাঁদাবাজি মামলা ও একটি মাদক মামলায় এ শ্যান অ্যারেস্ট এর আবেদন করা হয়।
 
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা জাগো নিউজকে বলেন, কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে হওয়া আরো তিনটি মামলায় শ্যান অ্যারেস্ট এর আবেদন করা হয়। আদালত শ্যান অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন।
 
এর আগে গত সোমবার দুপুরে শাহজালাল বাদল সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি