ইয়াবাসহ নারী গ্রেফতার
বেনাপোলে ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পোর্ট থানার কাগজপুকুর এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদা যশোরের রেলগেট এলাকার আলমগীর মোল্যার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে জানা যায় এক নারী ইয়াবা ব্যবসায়ী কাগজপুকুর এলাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে যশোরের দিকে যাবে। ওই সংবাদের ভিত্তিতে বিজিবির হাবিলদার কেরামত আলী নেতৃত্বে বিজিবি সদস্যরা কাগজপুকুর এলাকায় অভিযান চালায়। এসময় ১৬৫ পিস ইয়াবাসহ রাশেদা বেগমকে আটক করতে সক্ষম হন তারা।
উদ্ধারকৃত ইয়াবাসহ রাশেদাকে মাদক আইনে মামলা করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
মো.জামাল হোসেন/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে