সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ নেতাকর্মী আটক
জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটের সমন্বয়কারী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও কোতোয়ালি থানা পুলিশের এসি গোলাম কাওসার দস্তগীর জানান, একটি পুরাতন নাশকতার মামলায় আলী আহমদসহ তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আপিলে সাজা বৃদ্ধি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড়ো হন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই পুলিশের একটি দল তাদের আটক করে।
ছামির মাহমুদ/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা