ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে ৬১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৮ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় বিএনপির ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে টিএইচ তোফা ও ইকবাল হোসেন নামে দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে বুধবার রাতে মামলাটি দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, নেতাকর্মীরা ঢাকায় সমাবেশ শেষে ফেরার পথে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে শিমরাইল থেকে আদমজী সড়কে একটি বাসে আগুন ধরিয়ে দেন। এতে বিভিন্ন নাশকতামূলক কাজ করার জন্য অর্থের যোগান দেন জিএম সাদরিল, আকরাম ও ইকবাল হোসেন।

মামলায় আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, ইকবাল হোসেন, এমএ হালিম জুয়েল, আব্দুল হাই রাজু, মনিরুজ্জামান রবি, জিএম সাদরিল, সালাহউদ্দিন, রাসেল অংকুর, রাইসুল আলম ইমন, রাজীব আহমেদ, আব্দুল জব্বার, রিফাত, মাইনুদ্দিন, সাগর, মমতাজউদ্দিন মন্তু, ইমাম হোসেন বাদল, পল্টু, মনিনুর রহমান বাবু, রাজু, নূর উদ্দিন, গাজী মনির হোসেন, রাসেল, জুয়েল, আকরাম, মুজাহিদুল ইসলাম দিদার, রাশেদুল হক, আইয়ুব আলী মুন্সী, আফজাল হোসেন, আকবর হোসেনসহ অজ্ঞাত ৩০ জন।

হোসেন চিশতী সিপলু/এফএ/পিআর

আরও পড়ুন