মেহেরপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার
একাধিক নাশকতা মামলার আসামি মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মানিকনগরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তাজ উদ্দিন খান মানিকনগর ডিএস আলিম মাদরাসার সিনিয়র মৌলভী।
মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দিন খানের নামে মুজিবনগর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে।
আসিফ ইকবাল/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে