সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করেন তিনি
রাঙ্গামাটিতে শাহেদ জামাল বাবু (২৭) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজগেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবু ওই এলাকার জামাল উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সে সাংবাদিক ও ছাত্রলীগ নেতার পরিচয় দিয়ে জায়গা দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল ইসলাম জানান, আটক শাহেদ জামাল বাবুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে