ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাথাল পরে কাস্তে হাতে ধান কাটলেন জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৩ নভেম্বর ২০১৮

মাথায় পাথাল দিয়ে হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। আর সে দৃশ্য দেখতে ভিড় করেন গ্রামের কৃষক-কৃষাণীরা।

বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবীতে আয়োজিত নবান্ন উৎসবে ধান কাটতে দেখা যায় জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের।

অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক উৎসব ও পিঠা উৎসবেরও আয়োজন করা হয়।

এ সময় সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, কৃষি কর্মকর্তারা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার বাহালুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এফএ/এমএস

আরও পড়ুন