চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহমেদ তৈাকির রাহি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অব্স্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির।
এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাহি ঢাকার আল মুসলিম গ্রুপের কর্মকর্তা। আহত মাহফুজ হায়দার চৌধুরী (২৬) চট্টগ্রামের বারাকা পাওয়ারের কর্মকর্তা। দুজনের বাড়ি সিলেটে।
আবু আজাদ/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা