ঊষাতন তালুকদারের এবারের মার্কা সিংহ
২৯৯নং রাঙ্গামাটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকেরে সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন দীপংকর তালুকদার, বিএনপির ধানের শীষ নিয়ে মনি স্বপন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ মার্কা নিয়ে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল মার্কা নিয়ে, ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন হাতপাখা নিয়ে ও জাতীয় পার্টির পারভেজ তালুকদার লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবেন।
স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার সিংহ মার্কা নিয়ে নির্বাচন করলেও তিনি মূলত সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত প্রার্থী এবং দলটির কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।
সাইফুল উদ্দীন/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে