রূপগঞ্জ থানার ওসি প্রত্যাহার
নির্বাচন কমিশনের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে ওসি মনিরুজ্জমানকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে রাখা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আব্দুল হক। তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।
গত এক মাস আগে আড়াইহাজার থেকে প্রত্যাহার হয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে ছিলেন আব্দুল হক।
প্রত্যাহারকৃত ওসি মনিরুজ্জামান মনির বলেন, আমি চেষ্টা করেছি রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে। আমি এ উপজেলার মানুষের মঙ্গল কামনা করি।
মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি