রূপগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনিরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
বর্তমানে ওসি মনিরুজ্জমানকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে রাখা হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করেছেন আব্দুল হক। তিনি আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন।
এক মাস আগে আড়াইহাজার থেকে আব্দুল হককে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে রাখা হয়। এরপর রূপগঞ্জ থানায় দায়িত্ব দেয়া হয়।
ওসি মনিরুজ্জামান মনির বলেন, আমি চেষ্টা করেছি রূপগঞ্জ থেকে মাদক, সন্ত্রাসসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে। আমি এ উপজেলার মানুষের মঙ্গল চাই।
মীর আব্দুল আলীম/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি