এদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দেবে : ফিলিস্তিনি রাষ্ট্রদূত
ঢাকায় সফররত পবিত্র আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়েখ মোহাম্মদ আহমাদ হোসাইন বলেছেন, এদেশের মানুষের জন্য বিশাল অবদান রয়েছে বঙ্গবন্ধুর। মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন তিনি। একটি স্বাধীন দেশ দিয়েছেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জীবন উৎসর্গ করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এই অবদান এদেশের মানুষ কৃতজ্ঞতায় স্মরণ রাখবে আজীবন। আল্লাহ বঙ্গবন্ধুকে জান্নাতবাসী করুন।
রোববার বেলা সোয়া ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা শেষে এসব কথা বলেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়েখ মোহাম্মদ আহমাদ হোসাইন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি। এরপর বঙ্গবন্ধু ভবনে যান, সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন শায়েখ মোহাম্মদ আহমাদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, বাংলাদেশের প্রতি ফিলিস্তিন ও ফিলিস্তিনের মানুষের ভালবাসা রয়েছে। এদেশের মানুষ ৩০ ডিসেম্বর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেতা। গত ১০ বছরে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের শান্তি এসেছে। আল আকসা মসজিদের গ্র্যান্ড মুফতি শেখ হাসিনার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন; আমরা সেই দোয়া করছি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাশিয়াভিত্তিক মুসলিম উম্মার সভাপতি মো. আমির, ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, বসুন্ধরা গ্রুপের পরিচালক জিয়াউর রহমান ও গ্র্যান্ড মুফতির সেক্রেটারি মো. মোস্তফা প্রমুখ।
এস এম হমায়ূন কবীর/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত