টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন মমতাজ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। শুক্রবার বিকেল ৫টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তিনি ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আফসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এহতাশেম খান ভুনুসহ মানিকগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আগামীতে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব। পাশপাশি বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চেষ্টা করব।
অপরদিকে চট্টগ্রাম-১৬ (বাশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত