বাসা থেকে গলাকাটা মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে সুদর্শন মজুমদার (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
স্থানীয় সূত্র জানায়, নিহত সুদর্শন মজুমদারের বাড়ি জোরারগঞ্জ থানার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। সকালে নিজ বাসাতে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এসময় তার স্ত্রীকে আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- ২ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ৩ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৪ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ৫ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা