নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ছয় ঘণ্টা পর দেলোয়ার আহমেদ সাহেল (৬) নামের এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাহেলের বাঁ পাশের চোখটি উপড়ানো ছিল।
নিহত শিশু সাহেল উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে ও স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে হঠাৎই করেই সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানে কাছেই এলাকাবাসী সাহেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেলোয়ার আহমেদ সাহেল নামে এক শিশুর গলাকাটা ও বাঁ চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
ছামির মাহমুদ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ২ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৩ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ৪ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা