গোপালগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ডহরপাড়া গ্রামের কালাম মৃধার মেয়ে ফাতেমা খানম (৪) ও একই গ্রামের সুরেশ রায়ের মেয়ে কোহেলী রায় (৪)।
এলাকাবাসী জানায়, দুপুরে ফাতেমা ও কোহেলী বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদেরকে পুকুর পাড়ে না দেখতে পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু তাদের কোনো সন্ধান পাননি। পরে তারা পুকুরে সন্ধান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত