স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে
প্রতীকী ছবি
গোপালগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় মো. সজিব হাওলাদার (২৩) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের গোপালগঞ্জ অঞ্চল-৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বীনা দাশ বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সদস্য মো. সজিব হাওলাদার কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ঠান্ডা হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ জুলাই সজিব হাওলাদারের স্ত্রী রোখসানা খানম বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করার শর্তে সজিব হাওলাদারকে জামিনও দেন আদালত। পরে স্ত্রী রোখসানা আদালতে লিখিতভাবে বলেন, জামিনে আসার পর সজিব তার পরিবারের কাছে ফের যৌতুক দাবি করেন। বুধবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চান তিনি। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত