চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ভোট বর্জন করেছেন। রোববার দুপুর ২টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, ১৫ থেকে ১৬টি কেন্দ্রে তার কর্মীদের ঢুকতেই দেয়া হয়নি। ভোটারদেরও ভয়ভীতি দেখিয়েছে নৌকার সমর্থকরা। বিষয়টি বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই ভোট বর্জনের সিদ্ধান্ত নেন তিনি। সুষ্ঠু ভোট হলে বিপুল ব্যবধানে জয় পেতেন বলেও জানান আনোয়ারুল ইসলাম।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ