ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩১ আগস্ট ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক ভালো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন ঘটে, মানুষের ভাগ্যের পরিবর্তন আসে।
 
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় এস এম মাজহারুল ইসলাম অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
শিল্পমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুর পরিবারকে নয় ওই দিন গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা হয়েছিল। আর শোকাবহ এ দিনে খালেদা জিয়া জন্মদিন পালন করে প্রমাণ করেছে জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যায় জড়িত। শেখ হাসিনাকে ২১ আগস্ট ছাড়াও ২১ বার হত্যার চেষ্টা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু বিরোধীদের সে স্বপ্ন পূরণ হয়নি।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম তাজুল ইসলাম, আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।
 
এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে গার্ড অব অনার প্রদান করা হয়।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি