শ্রীপুর পৌর কাউন্সিলর শাহজাহান মন্ডল গ্রেফতার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মন্ডলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তিনি শ্রীপুর স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লিখক সমিতির সভাপতি।
গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানান, নির্বাচনপরবর্তী সময়ে পৌর এলাকার উজিলাব গ্রামে স্কয়ার কারখানার সামনে ভাঙচুর সংক্রান্ত মামলার এক নম্বর আসামি ও পল্লী বিদ্যুতের অপর একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
শিহাব খান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ২ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৩ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ৪ মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন