ছেঁড়া তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হিরোক সিকদার (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। হিরোক কলাবাড়িয়া-মূলখানা গ্রামের টুকু সিকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে হিরোকের পানের বরজের বিদ্যুতের লাইন ছিঁড়ে গেলে তিনি নিজেই সেটা লাগাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের দিকে রওনা হলে পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য কাইয়্যুম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে