শিশুর গলাকাটা মরদেহ মিলল বাথরুমে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হাসিবুল হাসান নামে ১৮ মাসের এক শিশুর গলাকাটা মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ধামতি গ্রামের যুবরাজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিশু হাসিবুল হাসান ওই বাড়ির প্রবাসী আবুল হোসেনের ছেলে।
শিশুটির দাদা জয়নাল আবেদীন জানান, কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমরা জানি না। শিশুটির মা লাইলি বেগম অসুস্থ বলে তিনি জানান।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, শিশুটির গলার ডান পাশে জখম এবং শরীরে নখের আচড় রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন আত্মীয়-স্বজনকে থানায় আনা হয়েছে।
মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃৃত রহস্য জানা যাবে বলে জানান তিনি।
মো. কামাল উদ্দিন/এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নাফ নদী থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
- ২ কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ
- ৩ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ৪ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা