গোপালগঞ্জ হাসপাতালের আরএমও গ্রেফতার
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুর হককে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি স্ত্রী শিখা বেগমের দায়ের করা মামলায় শনিবার বিকেলে শহরের নবীনবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, ডা. নাজমুল তার স্ত্রী শিখা বেগমকে যৌতুকের জন্য প্রায় শারীরিকভাবে নির্যাতন করতেন।
স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে শিখা বেগম তার স্বামী ডা. নাজমুলের বিরুদ্ধে গোপালগঞ্জ দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। এতে আদালত ওই ডাক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
গোপালগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আদালতের নির্দেশে ডা. নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠালে সেখান থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এস এম হুমায়ূন কবীর/এমএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ