নেত্রকোনায় বাসচাপায় নিহত ১
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো ১২ জন আহত হন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নাজিম উদ্দিন (৬০), শেফালী আক্তার (৪০), মমতা (৩৫) ও রুবেল মিয়াকে (২৫) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কামাল হোসাইন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত