গোপালগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১
প্রতীকী ছবি
গোপালগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রব গাজী (৫০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার করপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রব গাজী গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের রহমান গাজীর ছেলে। গুরুতর আহত শিশির বসাককে (৪৮) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা কাভার্ডভ্যান ওই স্থানে একটি যাত্রীবাহী ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আব্দুর রব গাজী নিহত হন। আহত হন শিশির বসাক নামে অপর এক ভ্যানযাত্রী।
গোপালঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুর রব গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ