ভটভটি থেকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি থেকে পড়ে আব্দুস সাত্তার নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট মানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের মৃত জহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুস সাত্তার কড়িয়া এলাকা থেকে কয়েকটি গরু নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিতে করে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন। পথে ছোট মানিক এলাকায় ভটভটি থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত