সাঙ্গু নদীতে গোসলে গিয়ে গৃহবধূ নিখোঁজ
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে খুরশিদা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি বান্দরবান সদরের ৯নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোর ৬টার দিকে ওই গৃহবধূ সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন।
বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা সকাল ৮টা থেকে খুরশিদা বেগমকে উদ্ধারে সাঙ্গু নদীতে অভিযান শুরু করেছি এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি। তাকে খোঁজার জন্য এরই মধ্যে চট্টগ্রাম থেকে ডুবুরির একটি বিশেষ দল বান্দরবান এসেছে।
সৈকত দাস/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত