সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
জয়পুরহাট শহরের ডাক বাংলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে শহরের ডাক বাংলা এলাকায় রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো করা হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
রাশেদুজ্জামান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত