অটোরিকশার চালকের কাছে মিলল ১৭শ বোতল মদ
রাজশাহী নগরীতে ১ হাজার ৭০০ বোতল দেশি মদসহ নাজমুল ইসলাম সুমন (৪২) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। নাজমুল ইসলাম সুমন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিনকোলা গ্রামের কুদরত আলীর ছেলে।
এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
র্যাব-৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাজে সিলিন্দায় অভিযান চালায়। ওই অভিযানে আটক করা হয় সন্দেহভাজন অটোরিকশা চালককে। পরে তার কাছ থেকে ১ হাজার ৭০০ বোতল দেশি মদ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। জব্দ করা হয় অটোরিকশাটিও। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রশক্তির সদস্য সচিবের পদ স্থগিত
- ২ দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খণ্ডিত মরদেহ
- ৩ নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপি নেতাসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
- ৪ সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- ৫ সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন নানা-নানির কবর জিয়ারত